গুচ্ছ ভর্তি পরীক্ষা

পুনর্নিরীক্ষায় কারো ফল পরিবর্তন হয়নি

২৭ নভেম্বর ২০২১, ০৫:০০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল পুনর্নিরীক্ষায় কারো রেজাল্ট পরিবর্তন হয়নি। চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

এর আগে গত ৭ নভেম্বর থেকে গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। শিক্ষার্থীরা ২ হাজার টাকার বিনিময়ে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ পান। দেড় হাজারের বেশি শিক্ষার্থী পুনর্নিরীক্ষার আবেদন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদনকৃতদের উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজ হাতে দেখেছেন। আর বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন উপাচার্যরা। সম্পূর্ণ নির্ভুলভাবে ‘রিচেকের’ ফল দিতেই এই পদ্ধতি অনুসরণ করেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, পুনর্নিরীক্ষার ফল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দেওয়া হয়েছে। তারা এখন টেলিটকের মাধ্যমে শিক্ষার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেবেন।

পুনর্নিরীক্ষায় একজন শিক্ষার্থীর ফলও পরিবর্তন হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ফল পরিবর্তন হবে না সেটি বোঝাই যাচ্ছিল। কেননা ওএমআর শিটে কারো ভুল হলে সবারই ভুল হবে। সফটওয়্যারের মাধ্যমে ফল দেওয়া হয়েছে। এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর বাণিজ্য অনুষদের (সি ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মত আয়োজিত সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। তবে ‘ক’ ও ‘খ’ ইউনিটের ন্যায় ‘সি’ ইউনিটের ফলাফল ঘিরেও শিক্ষার্থীরা ছিল অসন্তুষ্ট। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফলাফল চ্যালেঞ্জের সুযোগ করে দেয় কর্তৃপক্ষ।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬