গুচ্ছের ভর্তি পরীক্ষা: পুন:নিরীক্ষণের ফল শিগগির

২৭ নভেম্বর ২০২১, ১২:২৫ PM
পুন:নিরীক্ষণের ফল

পুন:নিরীক্ষণের ফল © প্রতীকী ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফল পুন:নিরীক্ষণের যাচাই-বাচাই চলছে। শিগগির পুন:নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আজ শনিবার (২৭ নভেম্বর) দুুপুরে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছের ভর্তি পরীক্ষা ফল পুন:নিরীক্ষণের যাচাই-বাচাইয়ের কাজ শেষ পর্যায়ে। শিগগির ফল প্রকাশ করা হবে। তবে নির্দ্দিষ্ট দিনক্ষণের ব্যাপারে কিছু বলেননি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে গত ১১ নভেম্বর ফলাফল পুন:নিরীক্ষণের আবেদনের সময় শেষ হয়। এতে আবেদন করেছেন এক হাজার ৫০০ জনের বেশি ভর্তিচ্ছু। তখন পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, ‘ম্যানুয়াল’ পদ্ধতিতে পরীক্ষার খাতা পুন:নিরীক্ষণ করা হবে। 

তথ্যমতে, গত ৭ নভেম্বর থেকে ফল পুন:নিরীক্ষণের আবেদন শুরু হয়। গুচ্ছ ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকেই শিক্ষার্থীরা পুন:নিরীক্ষণের আবেদন করেন। এজন্য প্রত্যেককে ২ হাজার টাকা করে ফি পরিশোধ করতে হয়েছে তাদের। তবে পুন:নিরীক্ষণ শেষে শুধু ফলাফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট ভর্তিচ্ছুদের সব ফি ফেরত দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর বাণিজ্য অনুষদের (সি ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মত আয়োজিত সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। তবে ‘ক’ ও ‘খ’ ইউনিটের ন্যায় ‘সি’ ইউনিটের ফলাফল ঘিরেও শিক্ষার্থীরা ছিল অসন্তুষ্ট। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফলাফল পুন:নিরীক্ষণের সুযোগ করে দেয় কর্তৃপক্ষ।

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবা…
  • ২৬ এপ্রিল ২০২৬
লা লিগায় শিরোপা জেতার পথে বার্সেলোনা
  • ২৬ এপ্রিল ২০২৬
টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল ম্যান…
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • ২৬ এপ্রিল ২০২৬
টেবিলে বসা নিয়ে বিয়েবাড়িতে বর ও কনেপক্ষের সংঘর্ষ, অতঃপর ...
  • ২৬ এপ্রিল ২০২৬
শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে— রাবি অধ্য…
  • ২৫ এপ্রিল ২০২৬