বুয়েট ভর্তি পরীক্ষায় সেরা চারজনের ৩ জনই নটরডেমের

২৬ নভেম্বর ২০২১, ১০:৩৩ AM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে প্রথম চারজনের তিনজনই রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী।

বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের অনিক সাহা। অনিক ক্লাসেও ফাস্ট বয় ছিলেন। এছাড়া মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় তিনি ১৮তম হয়েছেলিনে।

প্রকাশিত ফল অনুযায়ী তৃতীয় হয়েছে এম. সামিন সালেক। তিনিও নটর ডেম কলেজের শিক্ষার্থী। আর চতুর্থ স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থী আবরার আসসাইম ফুয়াদ।

এদিকে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মেফতাহুল আলম সিয়াম। তিনি ঢাবির ক ইউনিট ও আইইউটির ভর্তি পরীক্ষাতেও প্রথম হয়েছিলেন।

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬