এক ক্লিকেই দেখুন বুয়েটের ভর্তি পরীক্ষার ফল

২৬ নভেম্বর ২০২১, ০১:১৫ AM

© ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://ugadmission.buet.ac.bd/) ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ও অপেক্ষমান তালিকা একইসঙ্গে প্রকাশ করা হয়েছে।

বুয়েটের ভর্তি পরীক্ষায় এবারও ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি এবং আর্কিটেকচার দুটি আলাদা বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে দেখা গেছে, ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মেফতাহুল আলম সিয়াম। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৫০৬১৫। তাছাড়া আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে নাবিলা তাবাসসুম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৯০৩১৯। 

তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার তৃতীয় স্থান অধিকার করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী সিয়াম। এর আগে চলতি বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন সিয়াম।

তথ্য মতে, এ বছর প্রিলিমিনারিতে অংশ নেয় ১৮ হাজার ৫ জন। সেখান থেকে বাছাইকৃত ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে আর্কিটেকচার বিভাগসহ ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী সুযোগ পাবে বুয়েটে পড়ার।

ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের মেধাতালিকা দেখুন এখানে

ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের অপেক্ষমান তালিকা দেখুন এখানে

আর্কিটেকচার বিভাগের মেধাতালিকা দেখুন এখানে

আর্কিটেকচার বিভাগের অপেক্ষমান তালিকা দেখুন এখানে

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬