ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল বুধবার

২২ নভেম্বর ২০২১, ০২:০৪ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামী বুধবার (২৪ নভেম্বর) প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার ‘গ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে। কাল আনুষ্ঠানিকভাবে উপাচার্য মহোদয় ‘গ’ ইউনিটের ফল ঘোষণা করবেন। এরপর দিন অর্থাৎ বুধবার (২৪ নভেম্বর) ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৮২ হাজারের বেশি শিক্ষার্থী।

‘গ’ ইউনিটের ফল প্রকাশের বিজ্ঞপ্তি
ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ২৪ জুন ২০২৬
মাদরাসা শিক্ষকদের বেতন কবে? যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সর…
  • ২৪ জুন ২০২৬
ইন-হাউস কোচিং করতে হবে এসএসসি পরীক্ষার্থীদের, সম্মানী থাকবে…
  • ২৪ জুন ২০২৬
সেশনজটসহ নানা ভোগান্তির প্রতিবাদে রাবির নৃবিজ্ঞান বিভাগে তা…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ২৫ বসতঘর
  • ২৪ জুন ২০২৬