চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

০৭ নভেম্বর ২০২১, ০৮:৩৭ AM
চবি ভর্তি পরীক্ষা

চবি ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ভর্তি পরীক্ষার ৬ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে পাস করেছে ১০ হাজার ৩০১ শিক্ষার্থী, যা পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর ২৮ দশমিক ১৩ শতাংশ। নূন্যতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে ২৬ হাজার ৩২৩ জন শিক্ষার্থী। যা মূল পরীক্ষার্থীর ৭২ দশমিক ৮৭ শতাংশ।

শনিবার (৬ নভেম্বর) রাতে এ ফল প্রকাশ করা হয়। একইসঙ্গে ডি-১ ইউনিটের ফলও প্রকাশ করা হয়েছে। গত ৩০ ও ৩১ অক্টোবর চার শিফটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। 

‘ডি’ ইউনিটের ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ৩৬ হাজার ৬২৪ জন পরীক্ষর্থীর মধ্যে ১০ হাজার ৩০১ জন উত্তীর্ণ হয়েছেন। বাকিরা নূ্যনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ১০৩ দশমিক ৫০।

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলায় দুঃখপ্রকাশ করল জামায়াত, তদ…
  • ২৩ জুন ২০২৬
তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার ভিডিও: ‘আমার বন্ধু মহাজাদু জা…
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা, প্রতিব…
  • ২৩ জুন ২০২৬
ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬