ফল পরিবর্তন হলে আবেদনের টাকা ফেরত পাবেন ভর্তিচ্ছুরা

০৬ নভেম্বর ২০২১, ০২:৫৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল পুনর্নিরীক্ষার আবেদন আগামীকাল রোববার (৭ নভেম্বর) থেকে শুরু হবে। শিক্ষার্থীরা দুই হাজার টাকা ফি পরিশোধের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষায় ফর পরিবর্তন হলে আবেদনের টাকা ফেরত পাবেন ভর্তিচ্ছুরা।

শনিবার (৬ নভেম্বর) গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়েছে, ফল পুনর্নিরীক্ষার আবেদনের সময়সীমা ৭ নভেম্বর দুপুর ১২ টা হতে ১১ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ২ হাজার টাকা। পুন:নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পুনঃনিরীক্ষণ শেষে ফল পরিবর্তন হলে সমুদয় টাকা ফেরত দেয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ফল পুনর্নিরীক্ষার আবেদন ফি ২ হাজার টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দুই/তিনদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্তভাবে জানানো হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট থেকেই শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিট এবং ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় ২০ অক্টোবর আর ‘বি’ ইউনিটের ২৬ অক্টোবর।

তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার ভিডিও: ‘আমার বন্ধু মহাজাদু জা…
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা, প্রতিব…
  • ২৩ জুন ২০২৬
ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬