গুচ্ছ ভর্তি: ‘সি’ ইউনিটে ৪০ এর উপর পেয়েছেন ১৩ হাজার ২৩ জন

০৫ নভেম্বর ২০২১, ০৪:৪০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি ) ‘সি’ ইউনিটের সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ২৫। আর ৪০ এর উপর নম্বর পেয়েছে ১৩ হাজার ২৩ জন।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন , ‘গত ১ নভেম্বর অনুষ্ঠিত জিএসটির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ২৫। ‘সি’ ইউনিটের পরীক্ষায় কোনো পরীক্ষার্থীর ওএমআর শিট বাতিল করা হয়নি । তাই যারা পরীক্ষায় অংশ নিয়েছে সকলের স্কোর প্রকাশ করা হয়েছে।’

প্রাপ্ত মোট নাম্বারের পরিসংখ্যান জানতে চাইলে উপাচার্য বলেন, ‘৯০ এর উপরে পেয়েছে ৩ জন, ৮০ এর উপরে পেয়েছে ১১৪ জন, ৭০ এর উপরে পেয়েছে ৯৮০ জন, ৬০ এর উপরে পেয়েছে ৩ হাজার ৩৮৮ জন, ৫০ এর উপরে পেয়েছে ৭ হাজার ৫০১ জন, ৪৫ এর উপরে পেয়েছে ১০ হাজার ১০৩ জন, ৪০ এর উপরে পেয়েছে ১৩ হাজার ২৩ জন এবং ৩০ এর উপরে পেয়েছে ১৯ হাজার ৬৪৭ জন। আমরা চলতি সপ্তাহে সকল তথ্য প্রতিটি জিএসটি অভিভূক্ত সকল বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিবো। তারপর প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব স্বায়ত্তশাসন বজায় রেখে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করবে।’

তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার ভিডিও: ‘আমার বন্ধু মহাজাদু জা…
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা, প্রতিব…
  • ২৩ জুন ২০২৬
ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬