চবির ‘এ’ ইউনিটে ফেল করেছে ৫৪ শতাংশ

০৫ নভেম্বর ২০২১, ০৩:১৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেল করেছেন ২৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে যা ৫৪ দশমিক ১ শতাংশ। এই ইউনিটে পাস করেছেন ২০ হাজার ৬১৮ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে যা ৪৫ দশমিক ৯৯ শতাংশ।

আজ শুক্রবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির জয়েন কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

তিনি জানান, প্রাথমিকভাবে ‘এ’ ইউনিটে পাসের হার ৪৬ শতাংশ। ফলাফল দুপুরে আমরা আইসিটি সেলে পাঠিয়ে দিব। আশা করছি সন্ধ্যার মধ্যে ওয়েবসাইট প্রকাশ করা হবে।

এর আগে গত ১ ও ২ নভেম্বর চার শিফটে ‘এ’ ইউনিটে ৬৮ হাজার ৯১ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৬ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ২৬৬ জন। এদিকে শুক্রবার উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা মধ্যে দিয়ে শেষ হচ্ছে চবির এবারের ভর্তিযুদ্ধ।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এ বছর আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু।

‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬