চবির ‘এ’ ইউনিটের ফল কাল

০৪ নভেম্বর ২০২১, ০৭:৫৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল আগামীকাল প্রকাশিত হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল আগামীকাল প্রকাশিত হবে © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল শুক্রবার (০৫ নভেম্বর) প্রকাশিত হবে। ইতিমধ্যে ফল প্রকাশে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ভর্তি কমিটি।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের ফল প্রকাশে আগামীকাল শুক্রবার (০৫ নভেম্বর) একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের ফল প্রকাশ করা হবে।

‘এ’ ইউনিটের ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ নাসিম হাসান বৃহস্পতিবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফল নির্ণয়ে বিশ্ববিদ্যালয়ে সরঞ্জামের সংকট থাকায় দ্রুত ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সময়ের মধ্য নির্ভুলভাবে ফল প্রকাশ করা যায়।

এর আগে, গত সোমবার (১ নভেম্বর) ও মঙ্গলবার (২ নভেম্বর) প্রতিদিন দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে মোট পরীক্ষা দিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন ভর্তিচ্ছু। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে গঠিত এই ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ২১২টি।

প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন শু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬