চবির ‘ডি’ ইউনিটে পাসের হার ২৮ শতাংশ

০৪ নভেম্বর ২০২১, ০৩:২৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ৩০১ জন শিক্ষার্থী। এ বছর ‘ডি’ ইউনিটে পাসের হার ২৮.১৩ শতাংশ। এবং ফেল করেছেন ৭১ দশমিক ৮৭ শতাংশ।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দীকি।

এর আগে গত শনি ও রোববার (৩০ ও ৩১ অক্টোবর) ৪ শিফটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ৫৪ হাজার ২৫২ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ৩৫ হাজার ৫০২ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৪৪ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ৭৫০ জন। যা শতকরা হিসেবে ৩৪ দশমিক ৫৬ শতাংশ।

‘ডি’ ইউনিটে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ২৮ দশমিক ১৩ শতাংশ। ফেল করেছেন ২৫ হাজার ২০১ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭১ দশমিক ৮৭ শতাংশ।

‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দীকি জানান, এই বছর ‘ডি’ ইউনিটে ২৮ দশমিক ১৩ শতাংশ পাস করেছে। আমরা আইসিটি সেলের কাছে ফলাফল পাঠিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬
পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি …
  • ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলায় দুঃখপ্রকাশ করল জামায়াত, তদ…
  • ২৩ জুন ২০২৬