ঢাবির ‘ক’ ইউনিটের ফল পুনর্নিরীক্ষা আবেদন শুরু কাল

০৩ নভেম্বর ২০২১, ১২:৫৬ PM
ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হয়।

তবে এই ফল নিয়ে আপত্তি থাকা শিক্ষার্থীরা আগামীকাল ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। 

ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, ফল নিরীক্ষণের জন্য ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ‘ক’ ইউনিটে পাসের হার ১০.৭৬ শতাংশ। আর পাশ করেছেন ১০ হাজার ১৬৫ জন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

গত ১ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবছর ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। মোট আসন রয়েছে এক হাজার ৮১৫টি। ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৬৫ জন পরীক্ষার্থী।

অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬
নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 
  • ২৩ জুন ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক…
  • ২৩ জুন ২০২৬
সচিবালয় থেকেও খালি হাতে ফিরলেন আদ‌্-দ্বীনের বিদেশি শিক্ষার্…
  • ২৩ জুন ২০২৬