ঢাবির ‘ক’ ইউনিটে তৃতীয় নিত্ত আনন্দ বিশ্বাস

০৩ নভেম্বর ২০২১, ১২:৪৯ PM
তৃতীয় হওয়া শিক্ষার্থী নিত্ত আনন্দ বিশ্বাস

তৃতীয় হওয়া শিক্ষার্থী নিত্ত আনন্দ বিশ্বাস © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘ক’ ইউনিটে পাসের হার ১০.৭৬ শতাংশ। আর পাশ করেছেন ১০ হাজার ১৬৫ জন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এবার ‘ক’ ইউনিটে তৃতীয় স্থান অধিকার করেছেন নিত্ত আনন্দ বিশ্বাস নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী।

তৃতীয় হওয়া শিক্ষার্থী নিত্ত আনন্দ বিশ্বাস খুলনা পাবলিক কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পড়ালেখা শেষ করেন৷ ‘ক’  ইউনিটে তার ভর্তি পরীক্ষার স্কোর ৯১ দশমিক ৯৫ এবং তার মোট স্কোর হয়েছে ১১১.৯৫। সে খুলনা থেকে ‘ক’ ইউনিটের পরীক্ষায় অংশ নেয়।

অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬
নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 
  • ২৩ জুন ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক…
  • ২৩ জুন ২০২৬
সচিবালয় থেকেও খালি হাতে ফিরলেন আদ‌্-দ্বীনের বিদেশি শিক্ষার্…
  • ২৩ জুন ২০২৬