ঢাবির ‘ক’ ইউনিটের ফেল করেছে ৮৯ শতাংশ

০৩ নভেম্বর ২০২১, ১২:৪১ PM
ঢাবির ‘ক’ ইউনিটের ফেল করেছে ৮৯ শতাংশ

ঢাবির ‘ক’ ইউনিটের ফেল করেছে ৮৯ শতাংশ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার পর এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘ক’ ইউনিটে ফেল করেছে ৮৯.২৪ শতাংশ। মোট শিক্ষর্থীর মধ্যে পাশ করেছেন ১০ হাজার ১৬৫ জন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

গত ১ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবছর ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। মোট আসন রয়েছে এক হাজার ৮১৫টি। ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৬৫ জন পরীক্ষার্থী।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬