আব্বু-আম্মু ও বন্ধুরা সব সময় বলতো আমি ফার্স্ট হবো: জাকারিয়া

০২ নভেম্বর ২০২১, ০২:১৪ PM
মো. জাকারিয়া

মো. জাকারিয়া © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘খ’ ইউনিটে পাসের হার ১৬.৮৯ শতাংশ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এবার ‘খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন মো. জাকারিয়া নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। তার প্রাপ্ত নাম্বার ৮০ দশমিক ৫। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফলসহ মোট প্রাপ্ত নাম্বার ১০০ দশমিক ৫। মোট ১২০ নম্বরের মধ্যে। 

রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।

ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনুভূতি জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আব্বু-আম্মু ও বন্ধুরা সব সময় বলতো আমি ফার্স্ট হবো। কিন্তু আমার ভয় ছিলো যে তা নাও হতে পারে। লাইফেতো দুর্ঘটনা আছে। যেহেতু ভর্তি পরীক্ষায় লিখিত ছিল। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমি ৪র্থ হয়েছিলাম। এজন্য আমি শঙ্কায় থাকতাম। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করতাম। ওভাবে ভালো প্রস্তুতি নিতে পারিনি। তার চেয়ে অনেকের তো ভালো প্রস্তুতি ছিল। এজন্য আমার কৃতিত্বের চেয়ে মা-বাবার দোয়া এবং কোচিংয়ের সঠিক গাইডলাইনে এই সাফল্য।

অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬
নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 
  • ২৩ জুন ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক…
  • ২৩ জুন ২০২৬
সচিবালয় থেকেও খালি হাতে ফিরলেন আদ‌্-দ্বীনের বিদেশি শিক্ষার্…
  • ২৩ জুন ২০২৬