ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৬.৮৯ শতাংশ

০২ নভেম্বর ২০২১, ১১:০২ AM
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘খ’ ইউনিটে পাসের হার ১৬.৮৯ শতাংশ। আর পাশ করেছেন ৭ হাজার ১২ জন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৪০ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। পাস করেছেন মাত্র ৭,০১২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬
নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 
  • ২৩ জুন ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক…
  • ২৩ জুন ২০২৬
সচিবালয় থেকেও খালি হাতে ফিরলেন আদ‌্-দ্বীনের বিদেশি শিক্ষার্…
  • ২৩ জুন ২০২৬