দুপুরে ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

০২ নভেম্বর ২০২১, ০৮:১১ AM
ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ © টিডিসি ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের জন্য নির্ধারিত ‌‌‘খ’ ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার (২ নভেম্বর) প্রকাশ করা হবে। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

সোমবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ‘খ’ ইউনিটের ফল ঘোষণা করবেন। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ফল ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তথ্যমতে, গত ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার ‘খ’ ইউনিটে সর্বমোট ৪৭ হাজার ৬৩২ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার ৮৫০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬
নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 
  • ২৩ জুন ২০২৬