বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

২৬ অক্টোবর ২০২১, ০৬:১৭ PM
বুয়েট ভর্তি পরীক্ষা

বুয়েট ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকের ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বুয়েটের ভর্তির ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে (চূড়ান্ত) ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এদিকে, প্রাক-নির্বাচনী পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থীরা আগামী ১ নভেম্বর সকাল ১০টার পর থেকে বুয়েটের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানিয়েছে, অনলাইনে বিভাগ নির্বাচন (পছন্দক্রম) ‘Option Form’ পূরণ করার পরই কেবল প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিভিন্ন অনুষদসমূহের অধীনে বিভিন্ন বিভাগে লেভেল-১, টার্ম-১-এ ছাত্র/ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকৃত মোট ১৮ হাজার ৫টি আবেদনপত্র হতে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতি শিফটের ১ হাজার ৫০০তম পর্যন্ত যোগ্যপ্রার্থীর তালিকা বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সে হিসেবে চার শিফটে মোট ৬ হাজার ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় বসতে পারবে।

প্রথম শিফটের ফল দেখুন এখানে

২য় শিফটের ফল দেখুন এখানে

তৃতীয় শিফটের ফল দেখুন এখানে

চতুর্থ শিফটের ফল দেখুন এখানে

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় চট্টগ্রামের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায়…
  • ১২ নভেম্বর ২০২৬
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রীকে স্থায়ী বহিষ্কার
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তির জন্য ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি আবেদন, বেশি বি…
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষার কাজ শুরু…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950