গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

২৬ অক্টোবর ২০২১, ০৪:৪০ PM

© ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের জন্য নির্ধারিত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার পর থেকে ফল ভর্তি বিষয়য় ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) পাওয়া যাচ্ছে।

এ বিষয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক  ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত জিএসটির ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৬৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২ জনের ওএমআর বাতিল হয়েছে রোল কিংবা সেড কোড না লেখায়। এছাড়া ৩ পরীক্ষার ওএমআর রিপোর্টিং এর জন্য বাতিল হয়েছে। তাই ৬৩ হাজার ৫১৩ জনের ফলাফল আমরা প্রকাশ করছি।

তিনি আরও জানান, ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৪০ এর উপরে নাম্বার পেয়েছে ১৯ হাজার ৫৩ জন পরীক্ষার্থী। এছাড়া বি ইউনিটের পরীক্ষায় প্রথম স্থান অধিকারী পেয়েছে ৯৩.৭৫ নাম্বার।

এর আগে গত রবিবার (২৪ অক্টোবর) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ২২টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় মুখ খুলল ভারত 
  • ২৩ জুন ২০২৬
শিক্ষকদের জুন মাসের বেতন কবে, যা বললেন মাউশি ডিজি
  • ২৩ জুন ২০২৬
‘১৯ দিন কেন, ছয় মাস না খেলেও কুমিরটির কিছু হবে না’
  • ২৩ জুন ২০২৬
ওয়ান ব্যাংক থেকে যেকোন সময় টাকা পাঠানো যাবে নগদে
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ওয়ার্ল্ড ইকোনমিক …
  • ২৩ জুন ২০২৬