ঢাবি ভর্তি: চ ইউনিটের ফল প্রকাশ

১৭ অক্টোবর ২০২১, ০৪:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের 'চ' ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি চ ইউনিটের স্নাতক প্রথম বর্ষে বিএফএ সম্মান ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ের ফল প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফল অনুযায়ী পরবর্তী পরীক্ষার জন্য উত্তীর্ণ এক হাজার ৫০০ জনের (৪০ জনের প্রাপ্ত নম্বর সমান হওয়ায় ১৫৪০ জন)  পরীক্ষা আগামী ২৬ অক্টোবর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণের সময় মূল পরীক্ষার প্রবেশপত্র এবং সাধারণ জ্ঞান পরীক্ষার ফলের প্রিন্টেড কপি সাথে আনতে হবে।

বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬
ছাত্রীর মরদেহের পাশে চিরকুট, বাবার মামলায় ঢাবি শিক্ষক গ্রেপ…
  • ২৬ এপ্রিল ২০২৬