নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

০৪ অক্টোবর ২০২১, ১২:১৮ PM

© ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে (http://bnmc.teletalk.com.bd/) গিয়ে ফল দেখতে পারবে।

গত শুক্রবার নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ ঘন্টার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে ৭০ হাজার ১৩৩ জন উপস্থিত ছিলেন। আর পরীক্ষার হলে যায়নি ১০ হাজার ২৮২ জন। 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮০ হাজার ৪১৫ জন আবেদন করেছিলেন। এর মধ্যে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির আবেদন করেছিলেন ২৪ হাজার ৬৭৬ জন। আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন ৫৫ হাজার ৭৩৯ জন।

প্রসঙ্গত, সারাদেশের নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানে সব মিলিয়ে মোট আসন রয়েছে ৩০ হাজার।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬