জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল ৪টার পর, যেভাবে দেখবেন

৩১ আগস্ট ২০২১, ০৫:৪০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির ফল আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। এদিন বিকেল ৪টার পর উর্ত্তীণ শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

অন্যান্যবারের ন্যায় এবারও ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি উর্ত্তীণদের মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার (৩১ আগস্ট) বিকেলে ভর্তি পরিচালনা মূল কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুধবার বিকেলে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়াও মুঠোফোনে ক্ষুদেবার্তাও ফল জানানো যাবে। বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে, রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিকেল ৪টায় প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে বিকেল চারটার পর nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। এছাড়া রাত ৯টার পর ভর্তির ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ফল পাওয়া যাবে।

জানা গেছে, এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ইতোমধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। গত ২৮ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। প্রথমে আবেদনের সময় ১৪ আগস্ট বলা হলেও পরে সেটি বৃদ্ধি করে ১৮ আগস্ট করা হয়। ১৯ আগস্ট পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন ফি জমা দিতে পেরেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা রয়েছে।

শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত
  • ২৫ জুন ২০২৬
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করার ঘোষণা প্রধ…
  • ২৫ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে মেসি-মার্টিনেজকে খেলানো নিয়ে সংশয়ে স্কালোনি
  • ২৫ জুন ২০২৬
চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ২০
  • ২৫ জুন ২০২৬