ম্যাটস-আইএইচটি ভর্তির ফল আগামী সপ্তাহে

২৯ জুলাই ২০২১, ০৮:৩৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের ১১টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ১৬টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। করোনা ভাইরাসের কারণে ভর্তি পরীক্ষা না হওয়ায় এবার রেজাল্টের ভিত্তিতেই ফল প্রকাশ করা হবে।

 ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে ভর্তি করানো হবে। ইতোমধ্যে রেজাল্ট তৈরির কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের অনুমতিও দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী রোববার (১ আগস্ট) অথবা সোমবার (২ আগস্ট) ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামী সপ্তাহে ম্যাটস ও আইএইচটিতে ভর্তির ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৫ অক্টোবর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও নস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সরকারি-বেসরকারি এসব প্রতিষ্ঠানে ১৬ হাজারের বেশি প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। তবে করোনার কারণে এবার ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারেনি আয়োজক কমিটি।

নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্বিতীয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রয…
  • ২৫ জুন ২০২৬
চারুকলা-সংগীতের গ্র্যাজুয়েটরা যাতে সহজে প্রাথমিকের শিক্ষক হ…
  • ২৫ জুন ২০২৬
ফেসবুক পোস্ট ঘিরে এনসিপির নেতাকে শোকজ
  • ২৫ জুন ২০২৬
তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহা…
  • ২৫ জুন ২০২৬