ঢাকা শিক্ষা বোর্ড

এইচএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু ৯ মার্চ

০২ মার্চ ২০২১, ০১:০৮ PM

© প্রতীকি ছবি

আগামী ৯ মার্চ থেকে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। চলবে ১১ মার্চ পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্ত কলেজগুলোর শিক্ষার্থীদের এসব ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

শুধুমাত্র সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে বা তার প্রাধিকার প্রাপ্ত কোনো শিক্ষককে ঢাকা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাছাড়া অন্য কাউকে ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার কলেজগুলোর শিক্ষার্থীদের, ১০ মার্চ ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের এবং ১১ মার্চ ঢাকা মহানগরীর কলেজগুলোর শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবেদনপত্রে গভর্নিং বোর্ডের সভাপতি বা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। ট্রান্সক্রিপ্টে কোনো ভুল থাকলে তা সাত দিনের মধ্যে ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে সংশোধন করিয়ে নিতে বলা হয়েছে।

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
  • ২৬ জুন ২০২৬
শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত…
  • ২৬ জুন ২০২৬