আইনজীবী তালিকাভুক্তির ৫ কেন্দ্রের পরীক্ষা বাতিল, নতুনভাবে নেয়া হবে

২৪ ডিসেম্বর ২০২০, ০৯:৩৪ PM

© ফাইল ফটো

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ৫টি কেন্দ্রে গােলযােগ ও বিশৃংখলার প্রমাণ পেয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এ কারণে এসব কেন্দ্রের পরীক্ষার বাতিল করে নতুনভাবে নেওয়া সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষার সময়সূচি এখনও ঘোষণা করেনি বাংলাদেশ বার কাউন্সিল।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সচিব মো. রফিকুল ইসলাম।

সভা শেষে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রে (আজিমপুর গার্লস কলেজ, শেখ বােরহান উদ্দিন কলেজ, সরকারী শহিদ সােহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেন কলেজ) অনুষ্ঠিত লিখিত পরীক্ষার কার্যক্রম বহাল রাখা হয়েছে। তবে অপর ৫টি কেন্দ্রে (মােহাম্মদপুর মহিলা কলেজ, মােহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারী মােহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ) অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় গােলযােগ ও বিশৃংখলা সংঘটিত হওয়ায় বাতিল করা হয়েছে। এই ৫ কেন্দ্রের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা যত দ্রুত সম্ভব গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব উশৃঙ্খল পরীক্ষার্থী কেন্দ্রে গােলযােগ করে পরীক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ বিশৃঙ্খলা সৃষ্টি করতঃ পরীক্ষা গ্রহণে বাধা প্রদান, সাধারণ পরীক্ষার্থীদের শারীরিকভাবে নিগৃহীত করে জোরপূর্বক তাদের উত্তরপত্র বিনষ্ট করা এবং পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকদের সঙ্গে অশােভন আচরণ করে পরীক্ষা কেন্দ্র ভাংচুর করে ক্ষতিসাধন করেছে। তাছাড়াও সামাজিক যােগাযােগ মাধ্যম, (ফেসবুক, ইউটিউব) ব্যবহার করে পরীক্ষা বানচালে উষ্কানিমূলক বক্তব্য প্রদান করেছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষাসমূহে অংশ্রহণ নিষিদ্ধ করা হবে।

তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: প…
  • ২৭ জুন ২০২৬
শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’
  • ২৭ জুন ২০২৬
‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬
আববার ফাহাদের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্…
  • ২৭ জুন ২০২৬