৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ হবে ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল!

০১ নভেম্বর ২০১৯, ০২:৫০ PM
পরীক্ষার্থী ও তার অভিভাবক

পরীক্ষার্থী ও তার অভিভাবক © সংগৃহীত

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ।

শুক্রবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ৫টি কেন্দ্রের ৯টি সেন্টারে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০টি বহুনির্বাচনি প্রশ্নে (এমসিকিউ) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০টি এমসিকিউ প্রশ্নের মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নবিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বর ছিল।

এ বছর সরকারি ১টি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৫৩২টি আসনের বিপরীতে সর্বমোট ২৫ হাজার ১১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সর্বমোট ২৫ হাজার ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে রাজধানী ঢাকার পাঁচটি কেন্দ্রে ১৭ হাজার ৭৪৫ জন এবং বাকি পরীক্ষার্থীরা রাজশাহী ও চট্টগ্রাম এর চারটি কেন্দ্রে অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক বলেন, এমবিবিএসের মত ডেন্টালে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অন…
  • ২৯ এপ্রিল ২০২৬
আইপিএলকে মিস করেন না সাকিব, ভারতকে হুঁশিয়ারি
  • ২৯ এপ্রিল ২০২৬
কর অঞ্চল দিনাজপুরে বড় নিয়োগ, পদ ১২২, আবেদন শেষ ১৭ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেল প্রাথমিক বিদ্যালয়ের চাল, ২০০ শিক…
  • ২৯ এপ্রিল ২০২৬
বাকৃবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ, আসন ফাঁকা ৩৯১
  • ২৯ এপ্রিল ২০২৬
‘এ’ নেগেটিভের কিশোরী আফসানাকে দেওয়া হলো ‘ও’ পজিটিভ রক্ত, অত…
  • ২৯ এপ্রিল ২০২৬