এইচএসসি পরীক্ষায় গুজবে কান দিবেন না: শিক্ষামন্ত্রী

৩০ মার্চ ২০১৯, ০৫:২৬ PM

এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি  এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেছেন, সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার মত এইচএসসি পরীক্ষা ও সুস্থভাবে সম্পাদিত হবে। প্রশ্ন ফাঁস হওয়ার কোন সম্ভাবনা নাই।

তিনি বলেছেন, প্রতারক চক্র বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করতে গুজব ছড়ায়। কোন রকমের গুজবে কান দিবেন না এবং অনৈতিক কোন লেনদেন করবেন না। যারা এই রকমের অনৈতিক কাজের সাথে জড়িত থাকবে তাদের কঠিন শাস্তির আওতায় আনা হবে। আমাদের সকল গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী সচেতন রয়েছে।

শনিবার দুপুরে শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের শত বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক ও মুক্তিযোদ্বা মো. আকরাম হোসাইনের সভাপতিত্বে এই উদযাপন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কৃষি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মোতিয়া চৌধুরী ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোফাখখারুল ইসলাম , বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা এসডিজি সফলভাবে অর্জন করেছি। এসডিজি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রাকে অব্যহত রাখতে আমাদের দক্ষ তরুণ সমাজ অগ্রণী ভ’মিকা রখবে। সরকার দক্ষমানব সম্পদ তৈরি করতে কাজ করে যাচ্ছে। শিক্ষার প্রসারে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে অবদান রাখার জন্য মন্ত্রী আহবান জানান।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬