কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

ঢাবির ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশের বেশি ফেল

০৬ মার্চ ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৩ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার মাত্র ৯ দশমিক ৮৫ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৯০ দশমিক ১৫ ভাগ অকৃতকার্য হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ফল প্রকাশিত হয়েছে।

গত ২৫ জানুয়ারি ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২৫ হাজার ৪৯৯ ভর্তিচ্ছুর মধ্যে অংশগ্রহণ করেন ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন। তাছাড়া বাতিল হয়েছে ১০৮ জন পরীক্ষার্থীর খাতা।

পরীক্ষা মোট উত্তীর্ণের সংখ্যা ১১ হাজার ৩১০। এরমধ্যে মানবিকের ৫ হাজার ৭১৪, বিজ্ঞানের ৪ হাজার ৮৫৭ এবং ব্যবসায় শিক্ষার ৭৩৯ জন।

এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসন রয়েছে। এরমধ্যে মানবিকের ১ হাজার ৭০৭টি, বিজ্ঞানের ৯৪৪টি এবং ব্যবসায় শিক্ষার ২৮৩টি। 

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ক্ষতিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ব্লু-ইকোনমির ‘সেন্ট্রাল …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অংশগ্রহণ, গ্রেপ্তারের দাবি …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় নদীতীরে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9