জেএসসিতে আবারও ফেল, জীবন থেকেই ছুটি নিল আসিফ

২৫ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ PM
নিহত আসিফের আইডি কার্ড

নিহত আসিফের আইডি কার্ড © সংগৃহীত

পরপর দুই বছর ফেল করে জীবন থেকেই ছুটি নিয়ে নিল আসিফ শাহরিয়ার। জেএসসি (জুনিয়ার স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় ফেল করায় সোমবার আসিফ ওই শিক্ষার্থী লালমনিরহাটের হাতীবান্ধা এলাকায় আত্মহত্যা করেছে। নিহত আসিফ ২০১৭ সালেও জেএসসিতে অংশগ্রহণ করেছিল, তবে পাশ করতে পারেনি।

জানা যায়, উপজেলার দক্ষিণ সিন্দুর্ণা গ্রামের পাঠানবাড়ি এলাকার লেবু খানের ছেলে আসিফ। সে হাতীবান্ধা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

স্কুল সূত্রের  তথ্য, স্কুলের নিয়মিত শিক্ষার্থী হিসেবে গত বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করে আসিফ। সে কারণে অনিয়মিত ছাত্র হিসেবে এবছরও জেএসসি পরীক্ষায় অংশ নেয় সে। কিন্তু সোমবার প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে পুনরায় ফেল করায় মানসিকভাবে ভেঙে পড়ে আশিক। একপর্যায়ে সোমবার বিকালে উপজেলার দিঘীরহাট এলাকার লেভেল ক্রসিংসংলগ্ন করতোয়া এক্সপ্রেসের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আসিফ শাহরিয়ার।

হাতীবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার নুরন্নবী সরকার বলেন, ওই শিক্ষার্থী চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে গেছে।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬