ঢাবির আইবিএ’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
আইবিএ ও ঢাবি লোগো

আইবিএ ও ঢাবি লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল আগামী ১৫ জানুয়ারি প্রকাশিত হবে। এদিন বিকালের মধ্যে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান আইবিএ’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক শাকিল হুদা।

তিনি জানান, আইবিএ’র ভর্তি পরীক্ষায় ৮০ শতাংশের বেশি উপস্থিতি ছিল। পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জানুয়ারি ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পূর্বে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাবির আইবিএ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার ২৭৮ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • ২৪ জুলাই ২০২৬
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আব্দুল বারী ড্যানী
  • ২৪ জুলাই ২০২৬
এডিস মশাকে বন্ধ্যা করার প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন চার…
  • ২৪ জুলাই ২০২৬
‘আমি দুঃখিত, কিন্তু আমি কথা বলতে পারছি না’: ভারতের ককরোচ পা…
  • ২৪ জুলাই ২০২৬
পদত্যাগ করার পরই চুপ্পুকে গ্রেফতার করতে হবে: জুনায়েদ
  • ২৪ জুলাই ২০২৬
দেশের ৬৪ জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ করার সিদ্ধান্…
  • ২৪ জুলাই ২০২৬