বিইউপি ভর্তি পরীক্ষায় মানবিক ইউনিটে প্রথম বিজ্ঞানের অর্থি

২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
নিখাত সুলতানা অর্থি ও বিইউপি

নিখাত সুলতানা অর্থি ও বিইউপি © লোগো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথম হয়েছেন বগুড়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী নিখাত সুলতানা অর্থি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়েও মনবিক বিভাগে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান দখল করেন তিনি।

ফলাফল প্রকাশের পর দেওয়া এক সাক্ষাৎকারে অর্থি বলেন, আমার বাবা আমার পৃথিবী। আমার বাবা বন্ধুর মতো সব সময় পাশে থেকেছেন। আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়েও যখন পরিবারকে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগে পরীক্ষা দেব, তখন আমার বাবা একবারও নিষেধ করেননি। বাবা আমাকে শুধু এটাই বলেছিল তুমি যেটা চাও সেটাই করো কিন্তু তোমাকে সফল হতে হবে।

তিনি আরও বলেন, আমার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আমার বাবা। আমার মূল লক্ষ্য যেখানে, সেখানেও যেন এমন রেজাল্ট উপহার দিতে পারি, এই দোয়া সবার কাছে চাই।

এর আগে গত ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়াউর রহমা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9