এইচএসসির পুনর্নিরীক্ষণ ফলে ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০

১৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
এইচএসসির পুনর্নিরীক্ষণের ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০

এইচএসসির পুনর্নিরীক্ষণের ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৩৭ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২০০ জন পরীক্ষার্থী।

ফলাফল দেখুন এখানে

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের পর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে খাতা চ্যালেঞ্জের এ ফল প্রকাশ করে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ঢাকা বোর্ডে ১ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ শিক্ষার্থীরা পেয়েছেন। তবে, সাবজেক্ট ম্যাপিং হওয়া বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল না। গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।

এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এবারে প্রতিটি বোর্ড দুপুর ২টা থেকে ৩টার মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। প্রতিবারের ন্যয় এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের এসএমএসে জানিয়ে দেয়া হবে।’

শিক্ষক না রাজনৈতিক কর্মী, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কোন পথে?
  • ২৪ জুলাই ২০২৬
৫টা এক মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি দায়িত…
  • ২৪ জুলাই ২০২৬
স্ত্রীকে মারধরের মামলায় টিকটকার প্রিন্স মামুন কারাগারে
  • ২৪ জুলাই ২০২৬
নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এ…
  • ২৪ জুলাই ২০২৬
পদত্যাগপত্রে যে ৫ গুরুতর রোগের কথা জানালেন রাষ্ট্রপতি
  • ২৪ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগপত্র দেখুন এখানে
  • ২৪ জুলাই ২০২৬