এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল ১৪ নভেম্বর

০৭ নভেম্বর ২০২৪, ০১:৪১ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
মুঠোফোনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেখছেন শিক্ষার্থীরা

মুঠোফোনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেখছেন শিক্ষার্থীরা © ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলতি বছর ঢাকা বোর্ডে ১ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ শিক্ষার্থীরা পেয়েছেন। তবে, সাবজেক্ট ম্যাপিং হওয়া বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল না। গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।

আরও পড়ুন: জানা গেল এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশের দিনক্ষণ

এর আগে গত ২৭ অক্টোবর (রবিবার) জানতে চাইলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষার মূল ফল প্রকাশের এক মাসের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের বিধান আছে। ১৩ বা ১৪ নভেম্বর প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। 

একই দিন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণত পরীক্ষা মূল ফল প্রকাশের এক মাসের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। সে হিসেবে ১৪ নভেম্বর সব শিক্ষা বোর্ড থেকে এক যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হবে। 

কর্মকর্তারা বলছেন, ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। শুধু পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো ঠিকভাবে যোগ হয়েছে কি-না তা দেখা হয়।

উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ড দিয়ে বেকারত্বকে উৎসাহ দি…
  • ২৪ জুলাই ২০২৬
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে: পানিসম্পদ…
  • ২৪ জুলাই ২০২৬
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে বাইসাইকেল ও সে…
  • ২৪ জুলাই ২০২৬
মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পু…
  • ২৪ জুলাই ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ২৪ জুলাই ২০২৬
রাবিতে ইন্টারনেটের গতি বাড়াতে ১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৪ জুলাই ২০২৬