কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৯ অক্টোবর ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
৯ বিশ্ববিদ্যালয়

৯ বিশ্ববিদ্যালয় © লোগো

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

এর আগে গত শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া কৃষি গুচ্ছের এই ভর্তি পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এবার ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ভর্তিচ্ছুরা। তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ১৭ জন। এবার প্রতি আসনের জন্য লড়ছেন ২০ জন।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬