মাদ্রাসা বোর্ডে প্রথম তা’মীরুল মিল্লাত, জিপিএ-৫ পেয়েছে ১২৩৪

১৫ অক্টোবর ২০২৪, ০২:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাদ্রাসা বোর্ডে প্রথম তা’মীরুল মিল্লাত

মাদ্রাসা বোর্ডে প্রথম তা’মীরুল মিল্লাত © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা যায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযাগে এ ফল প্রকাশ করা হয়। এতে মাদ্রাসা বোর্ডে এবারও সর্বোচ্চ সংখ্যক পাসের হার এবং জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৯৬১৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১২৩৪ টি জিপিএ-৫ পেয়েছে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তিনটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা। মাদ্রাসার তিনটি ক্যাম্পাস হলো— তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (বালক ও বালিকা) টঙ্গী ক্যাম্পাস, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী ক্যাম্পাস। তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা মাতুয়াইল ডেমরা।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস থেকে ১৩১৫ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৮৮৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৬১ জন। সাধারণ বিভাগে ৭৯০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২৫ জন।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার যাত্রাবাড়ী ক্যাম্পাস থেকে এবার ৪১৫ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ২০৯ জন জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৬২ পরীক্ষার্থীর মধ্যে ১০৬ জন জিপিএ-৫ পেয়েছে। সাধারণ বিভাগে ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন।

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা ঢাকার মাতুয়াইল থেকে এ বছর ২২৬ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১৩৯ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। সাধারণ বিভাগে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন।

দেশসেরা ফলাফল অর্জনে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমান বলেন, তা’মীরুল মিল্লাত মাদ্রাসার উদ্দেশ্য শুধু সর্বোচ্চ ফলাফল অর্জন নয়। বরং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, প্রতিষ্ঠানের গভর্নিং বডির নিবিড় তদারকি, শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টা, ছাত্র-ছাত্রীদের অধ্যবসায় ও অভিভাবকগণের একান্ত সহযোগিতা সর্বোপরি মহান আল্লাহর মেহেরবানী সাফল্যের ধারাকে অব্যাহত রেখেছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ও আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9