ঢাকা কলেজে ৯৯.৮১ শতাংশ পাসের হার, জিপিএ-৫ পেলেন ৯৬৬ শিক্ষার্থী

১৫ অক্টোবর ২০২৪, ০১:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ

প্রকাশিত হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ঢাকা কলেজে এ বছরের এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৪৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৯ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৬৬ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঢাকা কলেজ থেকে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ হাজার ৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৫০ জনই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯৬৬ জন। আর বিজ্ঞান বিভাগ থেকে ৮০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮০৪ জন পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছেন ৭৯১ জন। মানবিক বিভাগ থেকে ১১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ১১৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২৬ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১০০ জন।

অধ্যক্ষ বলেন, তিন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। আর দুজন উত্তীর্ণ হতে পারেনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষকদের আমরা কারণ খুঁজে বের করার জন্য বলেছি। আসলে ভালোর কোনো শেষ নেই। আমরা চাই সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে। শিক্ষার্থীদের আরও ভালো রেজাল্ট করাতে পাঠদানের মান বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করব।

 

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9