নটরডেমে ফেল করলেন কতজন?

১৫ অক্টোবর ২০২৪, ১২:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নটরডেমে ফেল করলেন কতজন?

নটরডেমে ফেল করলেন কতজন? © এআই

প্রকাশিত হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এতে রাজধানীর নটরডেম কলেজ থেকে ৩ হাজার ২৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩ হাজার ২৬৩ জন পাস করেছে। এ হিসেবে প্রতিষ্ঠানটিতে ফেল করেছেন ৬ জন শিক্ষার্থী। পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৯৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২৬১৮ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজ থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নটরডেম কলেজ থেকে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এরমধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭৬ জন। মানবিক বিভাগ থেকে ৪১২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০২ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩০০৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ২০৯৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪০ জন।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।

ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, বরিশাল বোর্ডে ৮১ দশমিক ৮৫ শতাংশ, চট্টগ্রামে ৭০ দশমিক ৩২ শতাংশ, কুমিল্লায় পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ২৪ শতাংশ, সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৯ শতাংশ, দিনাজপুরে ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ময়মনসিংহে ৬২ দশমিক ৮২ ও যশোরে ৬৪ দশমিক ২৯ শতাংশ বলে জানা গেছে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence