কেন্দ্রীয়ভাবে মিলছে না এইচএসসির ফল, জানতে হবে স্ব স্ব বোর্ড থেকে

১৩ অক্টোবর ২০২৪, ০৮:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষার্থীদের উচ্ছ্বাস

শিক্ষার্থীদের উচ্ছ্বাস © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মঙ্গলবার প্রকাশিত হবে। এবার কেন্দ্রীয়ভাবে ফল ঘোষণা করা হচ্ছে। শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে ফল জানতে হবে। এছাড়া এসএমএস কিংবা ওয়েবসাইটের মাধ্যমেও ফল জানা যাবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশ করা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে স্ব স্ব শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ করা হবে।

তথ্যমতে, এবার এইচএসসি বা সমমানের মোট পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখের মতো। সাতটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও বাকি। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের এক দফায় রূপ নেয়। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। পরে সিদ্ধান্ত হয় যে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। যদিও তা হয়নি। কারণ হিসেবে শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির দিন বিভিন্ন এলাকার থানায় হামলা হয়েছিল। এতে থানায় রাখা প্রশ্নপত্রের ট্রাংক ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় ১১ আগস্টের পরিবর্তে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আন্দোলনে নামেন পরীক্ষার্থীদের অনেকে। তাঁদের দাবি ছিল, উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকার বিষয়টি তাঁদের মানসিক চাপে ফেলেছে। তাই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করতে হবে। একপর্যায়ে আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়।

ফল জানবেন যেভাবে

কলেজের ক্ষেত্রে: আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে login অপশনে EIIN এবং password (কলেজের password) ব্যবহার করতে হবে। Result মেনুবারে ক্লিক করার পরে HSC-2024 Result এ ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট কলেজের ফলাফল দেখা যাবে । 

পরীক্ষা কেন্দ্রের জন্য: প্রথমে সংশ্লিষ্ট বোর্ডের ঠিকানায় গিয়ে ডানপাশে HSC- 2024 Centre Panel অপশনে login > কেন্দ্রকোড, password দিয়ে (যে password দিয়ে HSC পরীক্ষার তথ্য পাঠানো হয়েছে সে password ব্যবহার করতে হবে। এরপর সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল দেখা যাবে।

শিক্ষার্থীদের ক্ষেত্রে: সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ছাড়াও https://eduboardresults.gov.bd মাধ্যমে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। Android Phone এ বোর্ডের অ্যাপস থেকেও ফলাফল পাওয়া যাবে। এছাড়া পরীক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফলাফল জানতে পারবে।

প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম (ফল প্রকাশের পূর্বে): যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে- HSC<>Board Name (First 3 Letter) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন: বরিশাল শিক্ষা বোর্ডের জন্য HSC <> Bar <> Roll < 2023 Send to 16222। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি- রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে। এছাড়াও শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হতে পরীক্ষার্থীরা বেলা ১১ টায় ফলাফল জানতে পারবে। 

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9