বাউবির এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.৫৮

২৩ জুন ২০২৪, ০৮:১৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার শতকরা ৬২ দশমিক ৫৮। রবিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতি. দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে এ ফলাফল তুলে দেন।

জানা যায়, বাউবির এসএসসি-২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩৩ হাজার ৪০১ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৩১ হাজার ৮১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় ১২ হাজার ৪৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন ও ৭ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৫ জন, ৭০৪ জন এ গ্রেড, ২ হাজার ১৩৮ জন এ-, ২ হাজার ৭২২ জন বি, ২ হাজার ১৬১ জন সি এবং ৬৭ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৮১৪ জন ছাত্র এবং ২ হাজার ৯৮৩ জন ছাত্রী। বিস্তারিত জানার জন্য www.bou.ac.bd এই লিংকে প্রবেশ করে দেখতে বলা হয়েছে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

 
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence