ঢাবি ভর্তির ফল নিরীক্ষণের আবেদন ৩১ মার্চ থেকে, ফি ১ হাজার টাকা

২৮ মার্চ ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ৪ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ ফল নিরীক্ষণের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। আগ্রহী ভর্তিচ্ছুরা আগামী ৩১ মার্চ থেকে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার পর অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ ফলাফল প্রকাশ করেন।

ফল প্রকাশ শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফল নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট অনুষদের ডিনের অফিসে ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অফিস চলাকালীন সময়ে আবেদন করা যাবে। ভর্তি সংক্রান্ত তথ্য জানতে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের নোটিশ দেখা যেতে পারে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ। এতে পাস করেছেন ১০ হাজার ২৭৫ জন। বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। এতে পাস করেছেন ৪ হাজার ৫৮২ জন। চারুকলা ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ। এতে পাস করেছেন ৫৩০ জন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে।

পুশ ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
  • ১০ জুন ২০২৬
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
  • ১০ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সিডনি ইউনিভার্সিটিতে,…
  • ১০ জুন ২০২৬
এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের লংমার্চ টু …
  • ১০ জুন ২০২৬
যশোরে বর্ষার আগেই ডেঙ্গু নিয়ে উদ্বেগ, পাঁচ মাসে আক্রান্ত ৮৫
  • ১০ জুন ২০২৬
মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১০ জুন ২০২৬