ঢাবির চারুকলা ইউনিটে প্রথম রউফ কলেজের বাঁধন তালুকদার

২৮ মার্চ ২০২৪, ০৪:১১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
মো. বাঁধন তালুকদার

মো. বাঁধন তালুকদার © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চারুকলা ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন রবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী মো. বাঁধন তালুকদার।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সাড়ে ৩টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

প্রকাশিত ফলে দেখা গেছে, ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষায় বাঁধন তালুকদারের প্রাপ্ত নম্বর ৭৯। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৫১০৬৩৮১।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ। এতে পাস করেছেন ১০ হাজার ২৭৫ জন। বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। এতে পাস করেছেন ৪ হাজার ৫৮২ জন। চারুকলা ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ। এতে পাস করেছেন ৫৩০ জন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে।

পুশ ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
  • ১০ জুন ২০২৬
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
  • ১০ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সিডনি ইউনিভার্সিটিতে,…
  • ১০ জুন ২০২৬
এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের লংমার্চ টু …
  • ১০ জুন ২০২৬
যশোরে বর্ষার আগেই ডেঙ্গু নিয়ে উদ্বেগ, পাঁচ মাসে আক্রান্ত ৮৫
  • ১০ জুন ২০২৬
মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১০ জুন ২০২৬