ঢাবির বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন প্রকৌশল গুচ্ছে দ্বিতীয় প্রতীক রসুল

২৮ মার্চ ২০২৪, ০৩:১০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
প্রতীক রসুল

প্রতীক রসুল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী প্রতীক রসুল। তিনি এর আগে প্রকাশিত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় হয়েছেন দ্বিতীয়।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সাড়ে ৩টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

প্রকাশিত ফলে দেখা গেছে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতীক রসুলের প্রাপ্ত নম্বর ১১১.২৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১১০০৭৩৭।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ। এতে পাস করেছেন ১০ হাজার ২৭৫ জন। বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। এতে পাস করেছেন ৪ হাজার ৫৮২ জন। চারুকলা ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ। এতে পাস করেছেন ৫৩০ জন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে।

স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
  • ২৬ জুলাই ২০২৬
পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে…
  • ২৬ জুলাই ২০২৬
ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬
সাত কলেজ শিক্ষার্থীদের মাইগ্রেশন রোডম্যাপ শিগগিরই প্রকাশ
  • ২৫ জুলাই ২০২৬
শাহজালাল বিমানবন্দরের গেটের কাছে আগুন
  • ২৫ জুলাই ২০২৬
এক রাতে কৃষকের ৩ গরু চুরি
  • ২৫ জুলাই ২০২৬