ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ, উত্তীর্ণ ৯৭২৩

২৮ মার্চ ২০২৪, ০২:৫৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। এবার ভর্তি পরীক্ষায় ১ লাখ ৯ হাজার ৩৬৩ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার পর অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ ফলাফল প্রকাশ করেন।

এই ইউনিটেরে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন প্রতীক রসুল। তিনি রাজধানীর নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১১১.২৫। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১১০০৭৩৭।

বিজ্ঞান ইউনিটে মোট আসন ১ হাজার ৮৫১টি।  তার মধ্যে মানবিক শাখা থেকে উত্তীর্ণদের জন্য ৫১টি, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের জন্য ১ হাজার ৭৭৫টি, ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে। 

হাম রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম পেল…
  • ১০ জুন ২০২৬
বাজেটে সুন্দরভাবে ব্যবসা ও কর্মসংস্থান তৈরির সুবিধা রাখার চ…
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘ছিনতাই’ করতে চান ব্রাজিল কিংবদন্…
  • ১০ জুন ২০২৬
বজ্রপাত থেকে রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, ছয় বছরেও বাড়েনি ‘কৃষ…
  • ১০ জুন ২০২৬
সারাদেশে সাড়ে ৫ লক্ষাধিক কুকুরে কামড়ানোর ভ্যাক্সিন সরবরাহ ক…
  • ১০ জুন ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা…
  • ১০ জুন ২০২৬