ঢাবি ভর্তি পরীক্ষার ফল জানা যাবে দুইভাবে 

২৮ মার্চ ২০২৪, ০৯:৪৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
কক্ষ পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

কক্ষ পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। দুইভাবে শিক্ষার্থীরা প্রকাশিত ফলাফল দেখতে পারবেন।

জানা গেছে, ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। এজন্য পরীক্ষার্থীকে এসএসসি ও এইচএসসির রোল নম্বর এবং বোর্ড লিখে লগইন করতে হবে। এছাড়া মুঠোফোনে এসএমএসএর মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে।

মুঠোফোনের মাধ্যমে ফলাফল জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ (DU), যে ইউনিটের ফল দেখতে আগ্রহী সেই ইউনিটের নাম এবং রোল নাম্বার লিখে ১৬৩২১ নাম্বারে মেসেজ পাঠাতে হবে। ফিরতি মেসেজ ফলাফল জানিয়ে দেবে কর্তৃপক্ষ।

উদাহারণ হিসেবে 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এর জন্য DU ALS <roll no>, 'বিজ্ঞান ইউনিট'-এর জন্য DU SCI <roll no>, 'ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর জন্য DU BUS <roll no> এবং 'চারুকলা ইউনিট'-এর জন্য DU FRT <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাবির প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ফলাফল প্রকাশিত হবে।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে এবারে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এ অনুষ্ঠিত হয়েছিল।

এরপর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা, ১ মার্চ বিজ্ঞান এবং ৯ মার্চ অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা বাদে বাকিগুলো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির ৪টি ইউনিটের ৫ হাজার ৯৬৫ আসনের জন্য মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭৯ হাজার ২টি। সে অনুযায়ী, আসন প্রতি আবেদন লড়েছেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু।

এরমধ্যে বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি এবং আসনের জন্য মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২২ হাজার ৮০টি। কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ২২৫টি।

ব্যবসায় শিক্ষা ইউনিট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। এই ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০ জন। আর চারুকলা ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে মোট আবেদন সংখ্যা ৭ হাজার ৩৭টি ছিল।

হাম রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম পেল…
  • ১০ জুন ২০২৬
বাজেটে সুন্দরভাবে ব্যবসা ও কর্মসংস্থান তৈরির সুবিধা রাখার চ…
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘ছিনতাই’ করতে চান ব্রাজিল কিংবদন্…
  • ১০ জুন ২০২৬
বজ্রপাত থেকে রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, ছয় বছরেও বাড়েনি ‘কৃষ…
  • ১০ জুন ২০২৬
সারাদেশে সাড়ে ৫ লক্ষাধিক কুকুরে কামড়ানোর ভ্যাক্সিন সরবরাহ ক…
  • ১০ জুন ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা…
  • ১০ জুন ২০২৬