গওহরডাঙ্গা শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশ, পাশের হার ৮৬.৯৬

২৮ মার্চ ২০২৪, ০৮:৩৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
লোগো

লোগো © ফাইল ছবি

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ। বুধবার বোর্ডের সদর দফতর গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ২৪ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। আর জায়্যিদ জিদ্দানে পাস করেছেন (প্রথম শ্রেণি) ২৫ দশমিক ৩৫ শতাংশ; জায়্যিদ (দ্বিতীয় শ্রেণি) ১৮ দশমিক ৮৩ শতাংশ এবং মকবুল (তৃতীয় শ্রেণি) পেয়েছেন ১৮ দশমিক ১৮শতাংশ। এ ছাড়া রাসিব (অনুত্তীর্ণ) হয়েছেন ১৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী।

বিভিন্ন স্তরে পাসের হার বিশ্লেষণে দেখা গেছে, ফজিলত জামাতে পাসের হার ৮৪ দশমিক ৬৮ শতাংশ, মুমতাজ ৫ দশমিক ২৪ শতাংশ; সানবিয়ায়ে উলিয়া জামাতে পাসের হার ৭৬ দশমিক ৬২ শতাংশ, মুমতাজ ৩ দশমিক ৯৮ শতাংশ এবং সানাবিয়ায়ে আম্মাহ জামাতে পাসের হার ৫৮ দশমিক ০৯ শতাংশ, মুমতাজ ৫ দশমিক ৪৯ শতাংশ।

আর মুতাওয়াসসিতা জামাতে পাসের হার ৭৯ দশমিক ৪৩ শতাংশ, মুমতাজ ৯ দশমিক ১৯ শতাংশ; ইবতিদাইয়্যাহ জামাতে পাসের হার ৭৯ দশমিক ৭৭ শতাংশ, মুমতাজ ১২ দশমিক ০৩ শতাংশ; হিফজ খতমি গ্রুপে পাসের হার ৯৮ দশমিক ২ শতাংশ, মুমতাজ ৪৩ দশমিক ৮ শতাংশ এবং ১৫ পারা গ্রুপে পাসের হার ১-১৫ পাস ৮৮ দশমিক ৯৯ শতাংশ মুমতাজ ২৯ দশমিক ৯৪ শতাংশ, ১৫ পারা গ্রুপ ১৬-৩০ পারা গ্রুপে পাস ৯৩ দশমিক ৪৩ শতাংশ, মুমতাজ ৩০ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া কেরাত ইজরায় পাসের হার ৯৫ দশমিক ৩ শতাংশ, মুমতাজ ৪৩ দশমিক ০৭ শতাংশ।

বোর্ড থেকে জানানো হয়, বোর্ডের ওয়েবসাইট www.gawhardangaboard.com ভিজিট করেও ফলাফল দেখা যাবে।

হাম রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম পেল…
  • ১০ জুন ২০২৬
বাজেটে সুন্দরভাবে ব্যবসা ও কর্মসংস্থান তৈরির সুবিধা রাখার চ…
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘ছিনতাই’ করতে চান ব্রাজিল কিংবদন্…
  • ১০ জুন ২০২৬
বজ্রপাত থেকে রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, ছয় বছরেও বাড়েনি ‘কৃষ…
  • ১০ জুন ২০২৬
সারাদেশে সাড়ে ৫ লক্ষাধিক কুকুরে কামড়ানোর ভ্যাক্সিন সরবরাহ ক…
  • ১০ জুন ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা…
  • ১০ জুন ২০২৬