বুটেক্সে প্রথম নটর ডেমের আসিফ এবার আইইউটি ভর্তি পরীক্ষায় ৬ষ্ঠ

২৩ মার্চ ২০২৪, ১২:৩১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
আমির হামজা আসিফ

আমির হামজা আসিফ © সংগৃহীত

গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে ৬ষ্ঠ স্থান অধিকার করেছে রাজধানীর নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী আমির হামজা আসিফ। এর আগের আসিফ বুটেক্সের ভর্তি পরীক্ষায় প্রথম এবং বুয়েটের ভর্তি পরীক্ষায় সেরা দশে ছিলেন।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে তার অনুভূতি নিয়ে বলেন, আলহামদুলিল্লাহ আইইউটিতে ৬ষ্ঠ স্থান অর্জন করতে পেরে খুবই ভালো লাগতেছে। আইইউটি ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে সবসময়ই মনে কৌতূহল ছিল, আজকে পরীক্ষা দিয়ে প্রশ্ন বেশ মানসম্মত দেখলাম। পরীক্ষা আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল, আশা করেছিলাম ভালো ফলাফল হবে। আলহামদুলিল্লাহ এতো ভালো ফলাফল দেখে খুবই ভালো লাগতেছে। আরো বেশি ভালো লাগতেছে টপ-১০ এ নটরডেমের ৬ জন আছে এটা দেখে।

এবার  ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার প্রথম হয়েছেন নটর ডেম কলেজের আহনাফ জামিল এবং দ্বিতীয় হয়েছেন একই কলেজের সামিত আহসান। এছাড়া তৃতীয় হয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের শাদমান সামি।

এবারের বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম
  • ১০ জুন ২০২৬
শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: …
  • ১০ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ৪১২ কোটি টাকার টিকা কিনছে সরকার
  • ১০ জুন ২০২৬
হাসপাতালে ‘অস্ত্র’ সরবরাহের কথা স্বাস্থ্যমন্ত্রীর, সংসদে হা…
  • ১০ জুন ২০২৬
সংসদে ভালো পারফর্ম করতে জামায়াতের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর…
  • ১০ জুন ২০২৬
কাশ্মীরে পাকিস্তানি হেলিকপ্টার বিধ্বস্ত 
  • ১০ জুন ২০২৬