আইইউটি ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নটর ডেমের সামিত

২২ মার্চ ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
সামিত আহসান

সামিত আহসান © সংগৃহীত

গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিতে হয়েছে। এবার দ্বিতীয় স্থান অধিকার করেছেন রাজধানীর নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। তার নাম সামিত আহসান। তাছাড়া এবার প্রথম স্থান অধিকার করেছেন ওই প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থী আহনাফ জামিল।

আরও পড়ুন: দুপুরে পরীক্ষা, বিকেলে আইইউটি ভর্তির ফল

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় এই পরীক্ষা শেষ হয়।এরপর বিকেল সাড়ে ৫টার দিকে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.admission.iutoic-dhaka.edu) এই ফলাফল পাওয়া যাচ্ছে।

এবার মোট পাঁচটি বিভাগের ৭২২টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১১ জন ভর্তিচ্ছু।

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: …
  • ১০ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ৪১২ কোটি টাকার টিকা কিনছে সরকার
  • ১০ জুন ২০২৬
হাসপাতালে ‘অস্ত্র’ সরবরাহের কথা স্বাস্থ্যমন্ত্রীর, সংসদে হা…
  • ১০ জুন ২০২৬
সংসদে ভালো পারফর্ম করতে জামায়াতের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর…
  • ১০ জুন ২০২৬
কাশ্মীরে পাকিস্তানি হেলিকপ্টার বিধ্বস্ত 
  • ১০ জুন ২০২৬
বিএড স্কেলে ভুল আবেদন শিক্ষকদের, করণীয় জানাল মাউশি
  • ১০ জুন ২০২৬