বুয়েটে চান্স পেলেন একই কলেজের ৮ শিক্ষার্থী

২১ মার্চ ২০২৪, ০৭:০৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
বুয়েটে চান্স পাওয়া ৮ শিক্ষার্থীর ৬ জন

বুয়েটে চান্স পাওয়া ৮ শিক্ষার্থীর ৬ জন © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালযয়ের ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন সবুজবাগ কলেজের ৮ শিক্ষার্থী। ফল প্রকাশের পর কলেজের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বুয়েটে ভর্তির সুযোগ প্রাপ্তরা হলেন- আফীফ মুস্তাফা, বি এম সিফাত করিম ইউছুব, মৌমিতা হাসান, মেহনাজ হাসান, কারিমা রেজা, মো. সাকিবুল আরেফীন, সৈয়দা আফরিন জাহান, মো. শিহাবুল হাসান।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বুয়েটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। গত ৯ মার্চ বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা (মডিউল ‘এ’: গ্রুপ ‘ক’ এবং ‘খ’ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং (মডিউল বি: ‘খ’ গ্রুপ মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এবার বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় হয়েছেন নটর ডেম কলেজের দুই শিক্ষার্থী আদনান আহমেদ তামিম ও হাবিবুল্লাহ খান। আর তৃতীয় হয়েছেন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী সুদীপ্ত পোদ্দার।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬