বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটর ডেমের তামিম

১৯ মার্চ ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
তামিম

তামিম © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মো. আদনান আহমেদ তামিম। তিনি রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

আদনান আহমেদ তামিম চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা করে। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা এবং ভর্তি–সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচি বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এবারও বুয়েটে ভর্তি পরীক্ষা ২ ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দুই ধাপে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন প্রথম শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। 

পরে ২৭ ফেব্রুয়ারি প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এই  প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা মনোনীত শিক্ষার্থীরা ৯ মার্চ মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ট্যাগ: বুয়েট
জামায়াতকর্মী সাওয়া সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ এপ্রিল ২০২৬
close