ঢাবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল হতে পারে একই দিনে

১৮ মার্চ ২০২৪, ০৮:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল একইদিনে প্রকাশিত হতে পারে। আগামী সপ্তাহে এ দুই ইউনিটের ফল প্রকাশ করা হতে পারে।

সোমবার (১৮ মার্চ) ঢাবির ফলাফল প্রস্তুত সংক্রান্ত কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ঢাবির ভর্তি কমিটির একটি সূত্র জানিয়েছে, আগামী ২৪ মার্চ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২৫ মার্চ ব্যবসায় শিক্ষা শাখা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে ভাবা হচ্ছে। তবে ২৫ মার্চ গণহত্যা দিবস হওয়ায় ২৪ মার্চ একইসঙ্গে দুই ইউনিটের ফল প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে।

ওই সূত্র আরও জানায়, একই সঙ্গে দুই ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব না হলেও ২৪ ও ২৫ মার্চ এই দুই ইউনিটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা বেশি। তবুও আমরা নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করার চেষ্টা করছি। ফল প্রকাশের সবকিছুই গুছিয়ে আনা হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার্থীরা ফলাফল পাবেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টার এ পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9